রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ ন্যাশনাল ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ও বুক ফেয়ার অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় ‘নবীন আলেমদের দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চুয়াডাঙ্গাতে ‘নবীন আলেমদের দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৬ মার্চ ইকরা চুয়াডাঙ্গার সহযোগী প্রতিষ্ঠান সওতুল কুরআনের আয়োজনে সকাল ৯টায় অনুষ্ঠানটি শুরু হয়ে শেষ হয় দুপুর ১২টায়।

তিনপর্বের অনুষ্ঠানের প্রথমেই ছিল পরিচিত পর্ব, তারপর আলোচনা এবং সবশেষে নবীন আলেমদের সাথে পরামর্শ ও মতবিনিময়।

আল জামিয়াতুল ইসলামিয়া বুজরুক গড়গড়ি চুয়াডাঙ্গার সিনিয়র মুহাদ্দিস, ইকরা চুয়াডাঙ্গা ও সওতুল কুরআন একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মুস্তাফা কামাল কাসেমীর সঞ্চালনায় আলোচনা পর্বে প্রথমে বক্তব্য রাখেন আলমডাঙ্গা আনন্দধাম বাইতুল মামুর মসজিদের ইমাম ও খতীব মাওলানা ইমদাদুল হক।

তিনি বলেন, আলেমগণ আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস। সুতরাং নবীন প্রবীণ সকল আলেমকেই অন্যান্য বিষয়ের মতো উম্মাতকে ভালোবাসার সেই নববি উত্তরাধিকারও ধারণ করতে হবে যার বর্ণনা আল্লাহ তাআলা কুরআন পাকে দিয়েছেন।

বলেছেন, (হে নবী) আপনি তো তাদের জন্য আফসোস করতে করতে নিজেকেই ধ্বংস করে ফলবেন যদি না তারা এই বাণীর উপর ঈমান নিয়ে আসে। সুতরাং আলেমদেরকে ‘বাতিলের আতঙ্ক’ হিসাবে পরিচিতি পাওয়ার আগে ‘উম্মাহ-দরদী’ হিসাবে পরিচিতি লাভ করতে হবে।

ইকরা চুয়াডাঙ্গার সেমিনার কক্ষে আয়োজিত ওই সভায় মুফতি আযীযুল্লাহ বলেন, সওতুল কুরআন একাডেমী ইতোমধ্যেই চুয়াডাঙ্গাতে কুরআন শিক্ষার বিপ্লব সৃষ্টি করে ফেলেছে। এর মাধ্যমে সাধারণ মানুষ শুধু কুরআন তিলাওয়াতই শিখছে না, তাদের জরুরিয়াতে দীন শিক্ষার পাশাপাশি আলেমদের সাথে সম্পর্কও বাড়ছে।

মুফতি সাদ্দাম হুসাইন বলেন, আলেমদের মূল খেদমত ইলমি খেদমত। যে কোনো মূল্যে জাতির কাছে কুরআন সুন্নাহর সঠিক ইলম পৌঁছে দিতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে বুজরুক গড়াগড়ি মাদরাসার নায়েবে মুহতামিম মুফতি আব্দুর রাযযাক বলেন, আপনারা সকলেই আলেম, সুতরাং আপনাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। বিভিন্ন গোষ্ঠীর বিভিন্ন স্লোগান থাকে, আপনাদের স্লোগান হবে, আমরা নবীন আমরা আলেম আল্লাহর দীনের খাদেম আমাদের রুখবে কে?

সভাপতির বক্তব্যে প্রবীণ মাস্টার জনাব রফিক উদ্দীন বলেন, আলেমদের সাথে চলি বলে আমাকে আলেমের মতোই দেখা যায়, কিন্তু আমি আলেম নই। আমি শুধু দুআ নিতে এসেছি। আপনারা দুআ করবেন, আমার মৃত্যু যেন ঈমানের সাথে হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বুজরুক গড়াগড়ি মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা নুরুল হুদা, আলমডাঙ্গা মাদরাসাতুত তাকওয়ার মুহতামিম মুফতি মাহদী হাসান এবং চুয়াডাঙ্গা ও পার্শ্ববর্তী জেলার নবীন তরুন উলামায়ে কেরাম।

অনুষ্ঠানটি কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় এবং দুআর মাধ্যমে শেষ হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ