বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

শিক্ষার্থীদের আ‌ন্দোলন ঠেকাতে অ‌নি‌র্দিষ্টকা‌লের জন্য বন্ধ ব‌রিশাল বিশ্ব‌বিদ্যালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১০ দফা দাবি আদা‌য়ের লক্ষ্যে শিক্ষার্থী‌দের লাগাতার আ‌ন্দোলনের ফ‌লে ব‌রিশাল বিশ্ব‌বিদ্যাল‌য়ের সব কার্যক্রম অ‌নি‌র্দিষ্টকা‌লের জন্য বন্ধ ঘোষণা করা হ‌য়ে‌ছে।

বুধবার (২৭ মার্চ) দিনগত গভীর রা‌তে বিশ্ব‌বিদ্যাল‌য়ের রে‌জিস্ট্রার হাসিনুর রহমান স্বাক্ষ‌রিত এক নো‌টি‌শে বিষয়‌টি নি‌শ্চিত হওয়া যায়।

ওই নো‌টি‌শে আরো উ‌ল্লেখ ক‌রেন, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে উদ্ভূত অন‌ভি‌প্রেত ঘটনার প‌রি‌প্রে‌ক্ষি‌তে সাধারণ শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা ও কর্মচারী‌দের নিরাপত্তা ও বিশ্ব‌বিদ্যাল‌য়ের আইন-শৃঙ্খলাসহ সার্বিক প‌রি‌স্থি‌তি সমুন্নত রাখার স্বা‌র্থে উপাচা‌র্যের ক্ষমতা ব‌লে ২৮ মার্চ থে‌কে ব‌রিশাল বিশ্বাবদ্যাল‌য়ের সব ক্লাস, পরীক্ষাসহ যাবতীয় একা‌ডে‌মিক কার্যক্রম অ‌নি‌র্দিষ্টকা‌লের জন্য বন্ধ ঘোষণা করা হ‌লো।

একই স‌ঙ্গে বিশ্ব‌বিদ্যাল‌য়ের সব হলের আবা‌সিক ছাত্র-ছাত্রী‌দের ২৮ মার্চ (বৃহস্প‌তিবার) বিকেল ৫টার ম‌ধ্যে হল ত্যা‌গের নি‌র্দেশ দেওয়া হয়।

তবে নো‌টিশ‌টি সামা‌জিক যোগা‌যোগ মাধ্য‌মে ছ‌ড়ি‌য়ে পড়‌লে বৃহস্প‌তিবার জোরদার আ‌ন্দোল‌নের ঘোষণা দেওয়া হয় বিশ্ব‌বিদ্যাল‌য়ের শিক্ষার্থী‌দের বিভিন্ন গ্রুপ থে‌কে।

এ‌দি‌কে ব‌রিশাল বিশ্ব‌বিদ্যাল‌য়ের আবা‌সিক ছাত্রদের হল ত্যা‌গের নি‌র্দে‌শের পর রাত তিনটায় শিক্ষার্থীরা সবাই হল ছে‌ড়ে বাই‌রে বের হ‌য়ে আ‌সেন এবং বি‌ক্ষোভ ক‌রে এই নো‌টি‌শের প্র‌তিবাদ জানান।

শিক্ষার্থীরা জানান, আন্দোলন থামাতে ভিসি নিজেই বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছেন। ভিসির নৈতিক পরাজয় হয়েছে। তার পদত্যাগসহ সাধারণ শিক্ষার্থীদের উত্তাপিত দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে ২৮ মার্চ সকালে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী একাডেমিক ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন কর্মসূচি চলবে। পাশাপাশি কেউ হলও ছাড়ছে না বলে জানিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ