মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

নুসরাত হত্যা: ফেনীর সেই আ.লীগ নেতার বিচার চাইলেন নাসিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নুসরাতের খুনিকে আশ্রয়দাতা ফেনীর সেই আওয়ামী লীগ নেতার বিচার চাইলেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

শনিবার (১৩ এপ্রিল) ঢাকার বঙ্গবন্ধু এভিনিউ ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের কার্যালয়ে '১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভায়' তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, দেখলাম আওয়ামী লীগের একজন বড় নেতা নুসরাতের খুনিকে আশ্রয়-প্রশ্রয় দিয়েছে। এসব লোক হচ্ছে ক্রিমিনাল। এরা কখনো আওয়ামী লীগ করতে পারে না। জীবনে এরা কোনো দিন আওয়ামী লীগ করেনি, আওয়ামী লীগে বিশ্বাসও করে না। এই সব লোককেও নুসরাতের খুনির সঙ্গে বিচার করতে হবে। এদের কোনো ছাড় দেয়া যাবে না। এরা আওয়ামী লীগকে দুর্নাম করে।

তিনি বলেন, কোনো ফাঁক-ফোকর না রেখে বিশেষ ট্রাইব্যুনালে নুসরাত হত্যার বিচার করতে হবে। এতে দেশের মানুষ খুশি হবে। বাংলার জনগণ আমাদের সাধুবাদ দেবে। সাম্প্রতিক সময়ে নুসরাতসহ সকল শিশু ও নারী হত্যার বিচার দ্রুত ট্রাইব্যুনালে করে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দেশের জনগণ আমাদের দিকে তাকিয়ে আছে।

আয়োজক সংগঠনের সহ-সভাপতি রফিকুল আলমকে সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মোজাফফর হোসেন পল্টু, স্বাধীন বাংলার বেতার শিল্পী মনোরঞ্জন ঘোষাল, ঢাকা মহানগর দক্ষিণ শাখা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ