শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা।

আন্তর্জাতিক পত্রিকায় প্রকাশিত সংযমী ৫ বিশ্বনেতার তালিকায় শেখ হাসিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বের অন্যতম সংযমী নেতা হিসেবে আখ্যায়িত করেছে নাইজেরিয়ার প্রভাবশালী সংবাদপত্র দ্য ডেইলি লিডারশিপ। এমনটি জানিয়েছে নাইজেরিয়ার বাংলাদেশ হাইকমিশন।

হাইকমিশন জানায়, নাইজেরিয়ার সবচেয়ে প্রভাবশালী সংবাদপত্র দ্য ডেইলি লিডারশিপ রবিবার মাত্র পাঁচজন বিশ্বনেতাকে নিয়ে ‘ওয়ার্ল্ডস মোস্ট অস্টিয়ার প্রেসিডেন্টস’ শীর্ষক একটি ফিচার প্রকাশ করে।

প্রতিবেদনটিতে শেখ হাসিনার খুব সাদামাটা মাসিক বেতনের (৮০০ মার্কিন ডলার) বিষয়টি উল্লেখ করা হয়। সেই সঙ্গে জানানো হয় যে ফোর্বসের ‘বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী একশ নারী’র তালিকায় তিনি ৫৯তম অবস্থানে আছেন।

পত্রিকাটি আরও জানায়, শেখ হাসিনার সবচেয়ে অসাধারণ দুটি অর্জন হলো তার নেতৃত্বের ভূমিকা এবং বঙ্গবন্ধুর খুনি ও ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধকারীদের বিচারের সফলতা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ