মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মহানবীকে কটূক্তির মামলা: জবির শিক্ষার্থী রিমান্ড শেষে কারাগারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হযরত মুহাম্মদ সা. কে নিয়ে কটূক্তির অভিযোগের মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের শিক্ষার্থী ফরহাদ হোসেন ফাহাদকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১৫ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ মিল্লাত হোসেন কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার উপপরিদর্শক (এসআই) রুবেল খান ডিজিটাল নিরাপত্তা আইনের এ মামলায় দুইদিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন। শুনানিকালে আসামি পক্ষের কোনো আইনজীবী ছিল না। এর আগে গত ১২ এপ্রিল এ আসামির দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এরও আগে গত ৮ এপ্রিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র মো. নূর-ই-আলমের দায়ের করা এ মামলায় গত ১১ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাখারীবাজার শনিদেবের মন্দিরের সামনে থেকে ফাহাদকে গ্রেপ্তার করে কোতয়ালী থানা পুলিশ।

এর আগে ৮ এপ্রিল সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র মুহাম্মদ নূর-ই-আলম এই মামলা দায়ের করেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাখারীবাজার শনি দেবের মন্দিরের সামনে থেকে ফাহাদকে গ্রেপ্তার করে কোতয়ালী থানা পুলিশ। ১২ এপ্রিল শুক্রবার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ