মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

এফআর টাওয়ারে ৮ তলার শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বনানীর এফআর টাওয়ারের ৮ তলায় শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ এনামুর রহমান।

আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) সচিবালয়ে সাম্প্রতিক সময়ে দুর্যোগ নিয়ে করণীয় নির্ধারণ এবং দুর্যোগ মোকাবেলার পূর্ব প্রস্তুতি নিয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

গত ২৮ মার্চ দুপুরে বনানীর কামাল আতাতুর্ক এনিউয়ের এফআর টাওয়ারে আগুন লাগে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হয়েছেন ২8 জন। এ ছাড়া ১৩০ জন আহত হন।

এ ঘটনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি গত ৭ এপ্রিল তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ‘এফআর টাওয়ারের ঘটনায় দেখা গেছে, আট তলায় শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। আট, নয়, দশতলা পর্যন্ত আগুনে ক্ষতিগ্রস্ত হয়। ১১ ও ১২ তলায় ধোঁয়ার কারণে হতাহতের ঘটনা ঘটেছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘চকবাজারের চুড়িহাট্টা, বনানী এফআর টাওয়ার, গুলশানের ডিসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের বিষয়ে সভায় আলোচনা হয়েছে। হতাহতের সংখ্যা, ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়েও আলোচনা হয়। এ ছাড়া এসব ঘটনায় আমাদের মন্ত্রণালয়ের পদক্ষেপ নিয়ে আলোচনা করেছি।’

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ