শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

৮ দিন অনশনের পর ফিলিস্তিনি বন্দিদের দাবি মেনে নিল ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টানা আট দিন অনশনের পর ফিলিস্তিনি বন্দিদের দাবি মেনে নিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। ফিলিস্তিনের বন্দি বিষয়ক তথ্য কেন্দ্র গতরাতে এ তথ্য জানিয়েছে।

তারা এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের কারা কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে সমঝোতা হয়েছে। ইসরায়েল শেষ পর্যন্ত বন্দিদের দাবিগুলো মেনে নিতে বাধ্য হয়েছে। এসব দাবির মধ্যে কারাগার থেকে নয়েজ ডিভাইস প্রত্যাহার, কারাগার প্রাঙ্গনে টেলিফোন বক্স স্থাপন এবং স্বজনদের সঙ্গে সাক্ষাতের সুযোগ অন্যতম।

এর আগে গত সপ্তাহে ইসরায়েলের বিভিন্ন কারাগারের চারশ'র বেশি বন্দি বিভিন্ন দাবিতে অনশন শুরু করে। টানা অনশনের কারণে ফিলিস্তিনি বন্দিদের অনেকেই মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। এছাড়া আরও এক হাজারের বেশি ফিলিস্তিনি বন্দি অনশনে যোগ দেয়ার হুমকি দিয়েছিল।

ফিলিস্তিনি বন্দিরা প্রথম থেকেই কারাগারগুলোর অবস্থা নিয়ে অভিযোগ করে আসছে। বন্দিরা বলছেন, ইসরায়েলি কারাগারগুলোর অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। ফিলিস্তিনি বন্দিদের ওপর অকথ্য নির্যাতন ক্রমেই বাড়ছে বলে অভিযোগ করে তারা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ