শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

তিতাসে দুর্নীতির ২২ উৎস চিহ্নিত করেছে দুদক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ২২টি খাতে দুর্নীতির উৎস চিহ্নিত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার দুপুরে এ সংক্রান্ত একটি অনুসন্ধানী প্রতিবেদন সচিবালয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর হাতে তুলে দিয়েছেন দুদক কমিশনার ড. মোজাম্মেল হক।

প্রতিবেদনে উঠে এসেছে গ্যাসের অবৈধ সংযোগ ও মিটার টেম্পারিং করে ব্যাপক দুর্নীতি হচ্ছে। দুর্নীতি প্রতিরোধে প্রি-পেইড মিটার চালু, আকস্মিক পরিদর্শনসহ ১২ দফা সুপারিশও জমা দিয়েছে দুদক। এসময় নসরুল হামিদ বলেন, শুধু তিতাস নয়, মন্ত্রণালয়ের দুর্নীতি বন্ধেও কঠোর অবস্থানে সরকার।

দুদকের প্রতিবেদন আমলে নিয়ে সুপারিশগুলো বিবেচনা করা হবে বলেও জানান তিনি। বিভিন্ন বিভাগের মূল্যায়নের জন্য ২০১৭ সালে ২৫টি দল গঠন করে দুদক।

দুর্নীতির উৎসগুলো হলো, অবৈধ সংযোগ, নতুন সংযোগে অনীহা এবং অবৈধ সংযোগ বৈধ না করা, অবৈধ লাইন পুনঃসংযোগ, অবৈধ সংযোগ বন্ধে আইনগত পদক্ষেপ না নেয়া, অদৃশ্য হস্তক্ষেপে অবৈধ সংযোগ, গ্যাস সংযোগে নির্দিষ্ট নীতিমালা অনুসরণ না করা।

বাণিজ্যিক শ্রেণির গ্রাহককে শিল্প শ্রেণির গ্রাহক হিসেবে সংযোগ প্রদান, মিটার টেম্পারিং, অনুমোদনের অতিরিক্ত বয়লার ও জেনারেটরে গ্যাস সংযোগ, মিটার বাইপাস করে সংযোগ প্রদান-সংক্রান্ত দুর্নীতি, এস্টিমেশন অপেক্ষা গ্যাস কম সরবরাহ করেও সিস্টেম লস দেখানো, ইচ্ছাকৃতভাবে ইভিসি (ইলেকট্রনিক ভলিউম কারেক্টর) না বসানো ইত্যাদি।

এরই মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, ভূমিসহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের কার্যক্রমে অনুসন্ধান চালিয়েছে সংস্থাটি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ