রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

ভারতে বজ্রপাত ও বজ্রঝড়ে নিহত ৬০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে বজ্রপাত ও বজ্রঝড়ে বাড়িঘর ধসে পড়ে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। প্রাদেশিক কর্মকর্তাদের বরাতে বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় বেতার এমন খবর দিয়েছে।

দেশটির রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট ও মহারাষ্ট্রে এ দুর্ঘটনাগুলো ঘটেছে।

মহারাষ্ট্রপ্রদেশে মন্দিরের ভেতরে বজ্রপাতে আক্রান্ত হয়ে তিন ব্যক্তি নিহত হন।

এসব মানুষের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার কার্যালয় জানিয়েছে, নিহতদের পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করবে সরকার।

রাজস্থানের ত্রাণ সচিব বলেন, সেখানে অন্তত ২৫ ব্যক্তি নিহত হয়েছেন। আর মধ্যপ্রদেশে ২২ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন সেখানকার এক কর্মকর্তা।

আর গুজরাটের এক সরকারি কর্মকর্তা বলেন, সেখানে বৃষ্টি ও ধুলো ঝড়ে অন্তত ১০ জন নিহত হয়েছেন।

আরএম/