শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

স্কুলের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাটোরের সিংড়ায় স্কুলের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।

আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার লালোর ইউনিয়নের মাঝগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অসিম কুমার মুকুটমনি, স্থানীয় ইউপি সদস্য মামুনের বিরুদ্ধে এ কর্মসূচি পালন করে এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য দেন সাবেক ওয়ার্ড সদস্য মনিরুল ইসলাম, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য সামসুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা রুবেল, স্থানীয় বিষ্ণুপদ সরকার প্রমুখ।

এসময় বক্তারা স্কুলের সভাপতি অসিম কুমার মুকুটমনির বিরুদ্ধে স্কুলের জায়গা দখলের অভিযোগ তুলেন। তারা বলেন, স্কুলের সভাপতির দায়িত্ব পালন করতে করতে অসিম কুমার মুকুটমনি হঠাৎ ভুয়া দলিল বের করে বলছে এটা তার জায়গা।

তার এ কাজে সহযোগিতা করছেন স্থানীয় ইউপি সদস্য মামুন, তারা এসবের প্রতিবাদ করায় তিন জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছেন স্কুলের সভাপতি অসিম কুমার।

সভাপতির পদত্যাগ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয় মানববন্ধন থেকে। মানববন্ধনে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ