রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

হত্যার অপরাধে সৌদি আরবে দুই ভারতীয়র শিরশ্ছেদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবে খুনের অপরাধে ভারতীয় দুই নাগরিককে শিরশ্ছেদ করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের শিরশ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৮ ফেব্রুয়ারি সৌদি আরবে ওই দুই ভারতীয়র শিরশ্ছেদ করা হয়। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া একজনের নাম সত্যেন্দ্র কুমার, দ্বিতীয়জন হরজিৎ সিং। তারা দুজনই পাঞ্জাবের বাসিন্দা। সত্যেন্দ্রর বাড়ি হোশিয়ারপুর ও হরজিতের বাড়ি লুধিয়ানায়।

সৌদি প্রবাসী এক ভারতীয়কে হত্যার অপরাধে তাদের দু’জনকে এই শাস্তি দেয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে হত্যা মামলার এ দুই আসামিকে রক্ষায় ব্যর্থতার জন্য ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমালোচনা করেন পাঞ্জাবের মুখমন্ত্রী।

এদিকে রিয়াদের অবস্থিত ভারতীয় দূতাবাস বলছে, প্রাণদণ্ডের সাজার কথা তাদের জানায়নি সৌদি সরকার। তাই ওই দুজনের মৃতদেহ পাওয়ার কোনও সম্ভাবনা নেই তাদের পরিবারের।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সতীন্দ্রের স্ত্রী সীমা রানীকে জানিয়েছে, সৌদি রীতি অনুসারে মৃত্যু সনদ দেয়া হবে। তবে পরিবারের কাছে মরদেহ ফেরত দেয়া হবে না।

উল্লেখ্য, টাকা ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয় হরজিৎ, সতীন্দ্র ও ইমামুদ্দিনের মধ্যে। ঝগড়ার এক পর্যায়ে ইমামুদ্দিনকে খুন করে তারা।

এর কয়েকদিন পর হরজিৎ ও সতীন্দ্রকে মদ্যপ অবস্থায় গ্রেফতার করে সৌদি পুলিশ। ডিপোর্টেশনের জন্যে নথিপত্র তৈরি করার সময় জানা যায় তাদের হাতেই খুন হয়েছে ইমামুদ্দিন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ