রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

এবার মদিনায় তৈরি হবে ‘কুরআন মরূদ্যান’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মদিনায় ‘কুরআন মরূদ্যান’ নির্মাণের দীর্ঘ দিনের লক্ষ্য সৌদি কর্তৃপক্ষের। সে জন্যই ২০১৪ সালে সারা বিশ্বের স্থাপত্য সংস্থাগুলোর কাছে উদ্যানের নকশা চেয়েছিল। শেষ পর্যন্ত অসংখ্য নকশা থেকে স্প্যানিশ স্থপতি রিকার্ডো বফিলের প্রতিষ্ঠানকে নির্বাচন করে সৌদি আরব।

বিপুল এলাকা নিয়ে নির্মিতব্য এ মরূদ্যানের কাজ শিগগিরই শুরু হবে। ধারণা করা হচ্ছে, ইসলামী স্থাপত্যে এটি অন্য সব স্থাপনাকে ছাড়িয়ে যাবে। কোরআন ও ইসলামি ইতিহাসের মহাকাব্যিক উপস্থাপনই হবে এ উদ্যানের লক্ষ্য।

প্রকল্পটিতে অভ্যর্থনা হল, অনেকগুলো প্রদর্শনী হল ও জাদুঘরের কিছু প্রদর্শনী হল থাকবে। পাশাপাশি একটি বৃহৎ লাইব্রেরি ও বক্তৃতা হল, ব্যবস্থাপনা সুবিধা, রক্ষণাবেক্ষণ ও পুনর্নির্মাণ ল্যাবরেটরিজ, গুদাম, একটি প্রধান মসজিদ, বাগান, পুষ্পবীথি, সারি সারি খেজুরগাছ ও জলাধারে ঘেরা বৃত্তাকার আঙিনায় ঋদ্ধ এই মরূদ্যান অনন্য হয়ে উঠবে।

অতিথি ও অভ্যর্থনা হল: কুরআন যেসব স্থানে অবতীর্ণ হয়েছে সেসব স্থানের প্রাকৃতিক, সামাজিক ও সভ্যতা-সংস্কৃতিকেন্দ্রিক মৌলিক বৈশিষ্ট্য ও নিদর্শনগুলো এই হলটিতে তুলে ধরা হবে। সাধারণভাবে আরব উপদ্বীপ, বিশেষ করে হিজাজ ও মক্কার বৈশিষ্ট্যগুলো মূর্ত হবে।

মহানবী সা.-এর জন্ম, বেড়ে ওঠা, কুরআন অবতীর্ণ হওয়া, এ ক্ষেত্রে কুরাইশদের অবস্থান, প্রথম ব্যক্তির ঈমান আনয়ন, রাসুল সা.-এর ওপর কিভাবে কোরআন অবতীর্ণ হতো, মক্কা-মদিনায় কোরআনের যে অংশটুকু অবতীর্ণ হয়েছে এবং সেগুলোর ‘শানে নুজুল’ ইত্যাদিও এই হলে প্রদর্শিত হবে।

কুরআনের পঠন পদ্ধতির যুগবিন্যাস: এই হলটিতে কোরআন পাঠ ও তারতিলের বিভিন্ন ব্যবস্থা থাকবে। রাসুল সা.-এর যুগ থেকে শুরু করে খোলাফায়ে রাশেদার যুগ এবং তাঁদের পর পর্যায়ক্রমে বিভিন্ন ইসলামী যুগের বিখ্যাত কারি ও তাঁদের কিরাতের ধরন, এরপর আধুনিক যুগের কারি ও অন্যান্য বিরল কিরাত ও শ্রবণের ধরন, মুসলিম বিশ্বের কিরাতের বৈচিত্র্য, মসজিদে হারাম ও মসজিদে নববীর কারিদের পঠন-সুরের রকমারিত্ব এবং হাফেজদের গুরুত্ব ও সম্মান, মক্তব শিক্ষা ও শিশু কোরআন শিক্ষালয় ইত্যাদি নান্দনিকভাবে উপস্থাপন করা হবে।

যুগপরিক্রমায় কুরআন প্রকাশনা হল: কুরআন প্রকাশনার ইতিহাস, রাসুল সা.-এর যুগে কুরআন সংকলন, গাছের পাতা ও বুক-স্মৃতিতে সংরক্ষণ, এরপর কুরআন সংকলনে বিভিন্ন পর্যায়ে নিরীক্ষণ, পাথরের টুকরা থেকে পশুর চামড়ায় রূপান্তর, কুরআনের বিভিন্ন ধরনের পাণ্ডুলিপি সংরক্ষণ, পরবর্তী সময়ে কালের পরিক্রমায় মদিনà¦