মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

গাড়ি ভাড়া নিয়ে মাদকব্যবসায়ীর ফেনসিডিল পাচার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উবারের গাড়ি ভাড়ায় নিয়ে ফেনসিডিলের চালান দিতে গিয়ে র‌্যাবের হাতে ধরা পড়েছে তিন মাদকব্যবসায়ী। তখন র‌্যাবের সঙ্গে ওই তিন ব্যক্তির গোলাগুলি হয়।

আজ ঢাকার শেরেবাংলা নগর থানাধীন তালতলার মুক্তি হাউজিং এলাকায় ফেনসিডিলভর্তি প্রাইভেটকার জব্দ করা হয়।

র‌্যাব-২ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল আশিক বিল্লাহ গণমাধ্যমে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি, ফেনসিডিলের একটি বড় চালান ঢাকায় ঢুকবে। তার পরই রাজধানীর পৃথক তিনটি স্থানে চেকপোস্ট বসায় র‌্যাব। সকাল ৯টার দিকে একটি প্রাইভেটকার সাভারের হেমায়েতপুরের চেকপোস্টে আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশে সাড়া না দিয়ে দ্রুতগতিতে গাড়ি চালিয়ে বেরিয়ে যায়। এ সময় এ বি সিদ্দিক নামে এক র‌্যাব সদস্য আহত হন।

তিনি জানান, সকাল পৌনে ১০টার দিকে শেরেবাংলা নগর তালতলা মুক্তি হাউজিং এলাকায় র‌্যাব সদস্যরা গাড়িটি আটকে দেয়। এ সময় দুই মাদকব্যবসায়ী গাড়ি থেকে নেমে র‌্যাব সদস্যদের ওপর গুলি ছুঁড়ে। র‌্যাবের পাল্টা গুলিতে মুহাম্মদ আলম মিয়া আহত হন। অন্যজন পালিয়ে যায়। অস্ত্র ও গুলিসহ আলম মিয়াকে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

র‌্যাব-২ সূত্র আরও জানায়, আলম মিয়ার বাকি দুই সহযোগীকে খুঁজছে র‌্যাব। ধরা পড়ার আগে গাবতলীর কাছে মুহাম্মদ রহমান নামে আরেক মাদকব্যবসায়ী নেমে যান বলে জানিয়েছে আলম মিয়া। ফেনসিডিল বহনকারী গাড়িটি মিরপুরের জনৈক উবার চালক রুমির কাছ থেকে ভাড়া নেন বলে র‌্যাবকে জানিয়েছ আলম মিয়া।

আলম মিয়াসহ অজ্ঞাতদের বিরুদ্ধে শেরেবাংলা থানায়, মাদক, র‌্যাব সদস্যদের ওপর হামলা ও অস্ত্র আইনে তিনটি পৃথক মামলার প্রস্তুতি চলছে বলে জানান আশিক বিল্লাহ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ