মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ তৈরি হবে পাকিস্তানে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ নির্মিত হচ্ছে পাকিস্তানে। দেশটির ‘বাহরিয়া টাউন রিয়াল স্টেট কোম্পানি’ এ মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছে। বলা হচ্ছে, মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববীর পর এটিই হবে বিশ্বের বৃহত্তম মসজিদ। এই মসজিদে একসাথে ৮ লাখ মুসল্লি নামাজ আদায় করতে পারবে। বাহরিয়া টাউন রিয়াল স্টেট কোম্পানি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে।

কোম্পানিটি জানিয়েছে, আল্লাহর ইচ্ছায় আমরা পবিত্র দুই মসজিদের পর পাকিস্তানের করাচির ‘বাহরিয়া টাউন’-এ বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ নির্মাণ করছি। নির্মানাধীন এ বিশাল মসজিদে আন্তর্জাতিক ইসলামি ইউনিভার্সিটি, ইসলামিক সেন্টার, মিউজিয়াম এবং গবেষণা কেন্দ্র থাকবে। এছাড়া উন্নত মানের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, পানি সরবরাহ ব্যবস্থার পাশাপাশি নিজস্ব তাপ-বিদ্যুৎ উৎপাদন প্রকল্প থাকবে।

মোঘল ও ইসলামি স্থাপত্যের আদলে নির্মিতব্য এই মসজিদটির নকশায় ইরান, তুরস্ক, মালয়েশিয়া, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের মসজিদগুলো থেকে অনুপ্রেরণা নিয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ