মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

হাতিরঝিল থেকে মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর হাতিরঝিল থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার কোন পরিচয় পাওয়া যায়নি।

আজ শুক্রবার (১৯ এপ্রিল) সকালে মরদেহ উদ্ধার করা হয়।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের খবরে রামপুরা ব্রিজ সংলগ্ন হাতিরঝিলের প্রথম ব্রিজের নিচে লেক থেকে অজ্ঞাত ওই মরদেহ উদ্ধার করা হয়।

হাতিরঝিল থানার এসআই খাইরুল ইসলাম মরদেহের সুরতহাল শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।

সুরতহাল প্রতিবেদনের বরাতে এসআই শরিফ বলেন, ওই যুবকের শরীরে কোনো পরিধেয় বস্ত্র বলতে কিছু ছিল না। ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। স্থানীয়রা বলছেন, ওই ব্যক্তি ভবঘুরে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ