মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কারাগার থেকে হাসপাতালে বাবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের কারাগারে বন্দি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে অসুস্থতা অনুভব করলে কারা কর্তৃপক্ষের নির্দেশে বেলা ১১টার দিকে তাকে হাসপাতালে নেয়া হয়।

সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মুহা. আব্দুল জলিল বলেন, কয়েদি হিসেবে নিয়মিত চেকআপের জন্য লুৎফুজ্জামান বাবরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসমানী হাসপাতালে লুৎফুজ্জামান বাবর মেডিসিন বিভাগের আবাসিক চিকিৎসক আবু নঈম মুহাম্মদের কাছে চিকিৎসা নেন। চিকিৎসক তাকে চেকআপ করে কয়েকটি পরীক্ষা দিয়েছেন।

এদিকে কারাগার থেকে বাবরকে হাসপাতালে নিয়ে আসার খবরে পুরো এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ