মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

টেকনাফে ২ গ্রুপে গোলাগুলিতে মাদক ব্যবসায়ী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের টেকনাফে দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে সাহাব উদ্দিন (৩২) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার ভোরে হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাহাব উদ্দিন হোয়াক্যং কাঞ্জরপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে।

এসময় ঘটনাস্থল থেকে ২টি এলজি, ৭ রাউন্ড কার্তুজ ও ২৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, সাহাব উদ্দিনমাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

টেকনাফ মডেল থানার পরিদর্শক রাকিবুল ইসলাম জানান, ভোর রাতে কাঞ্জরপাড়া পাহাড়ি এলাকায় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সংবাদে থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গেলে অস্ত্রধারীরা ঘটনাস্থল ত্যাগ করে পাহাড়ে ঢুকে পড়ে।

পুলিশ ওই স্থানে তল্লাশি চালিয়ে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় এবং অস্ত্র-গুলাবারুদসহ উদ্ধার করে। গুলিবিদ্ধ ব্যক্তিকে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ