মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহ সদর উপজেলায় ট্রাক, সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেছে চারজনের। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

শনিবার বেলা সোয়া ১১টার দিকে সদর উপজেলার আলালপুরে এ দুর্ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি মাহামুদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি মাহামুদুল ইসলাম জানান, তারাকান্দা ময়মনসিংহগামী একটি ট্রাক আলালপুরে পৌঁছালে ট্রাকের এক চাকা পাংচার হয়ে যায়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে অটোরিকশার চালকসহ ৪ যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ