মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

জুয়া ও ইয়াবার আসর বন্ধের উদ্যোগ নিলেন টেকনাফের ওলামায়ে কেরাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল আজিজ
টেকনাফ প্রতিনিধি

প্রকাশ্য জুয়ার আসর, অবৈধ নাচ, গান ও ইয়াবা, মদ, গাজা সেবন, মা-বোনদের ইজ্জত হরণের আসর বন্ধ করা করার উদ্যোগ নিয়েছেন কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার ধর্মপ্রাণ মুসল্লি ও ওলামায়ে কেরাম।

বণিজ্য মেলার নামে নাচ-গান, জুয়ার আসর বন্ধের দাবিতে ২০ এপ্রিল বাদ আসর বাস স্টেশন জামে মসজিদে ওলামায়ে কেরামের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তরা বলেন, টেকনাফে মরণ নেশা ইয়াবা বন্ধের পথে, কিন্তু এই মেলার আসর কে কেন্দ্র করে ইয়াবার নতুন জুয়ার শুরু হবে। চুরি, ছিনতাই ও বখাটের উপদ্রপ বেশি হওয়ার আশংকা রয়েছে। প্রকাশ্যে অনেকেই মাদক সেবন করে চলেছে, এ ব্যাপারে পদক্ষেপ নেয়া না হলে আগামী প্রজন্ম মরণনেশা সেবনে ধবংস হয়ে যাবে।

মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অশ্লিলতা ও বেহায়াপনা বন্ধ করার আহ্বান জানিয়ে আগামী ২৩ এপ্রিল (মঙ্গলবার) প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও সর্বস্তরের জনগণ নিয়ে মানববন্ধন করারও সিদ্ধান্ত নেওয়া হয়।

জরুরি এ মতবিনিময় সভায় মাওলানা মোঃ শফিক আহমদ ছুফী , মাওলানা মোহাম্মদ তৈয়বুর রহমান, সাংবাদিক সাইফুল ইসলাম সাইফী, মাওলানা আশরাফ আলী, মাওলানা ফিরোজ আহমদ, মাওলানা সাইদুল ইসলাম মেম্বার, হাফেজ মাওলানা আব্দুল গফুর, মাওলানা ইকবাল আজিজ, মাওলানা রেজাউল হাসান, মাওলানা এমদাদ উল্লাহ,মাওলানা মোহাম্মদ ইসলাম, মাওলানা লুৎফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ