মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

শ্রীলঙ্কায় বাংলাদেশি নিহত হয়েছেন কি না নিশ্চিত নয় : হাইকমিশনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্রীলঙ্কায় সিরিজ বোমা বিস্ফোরণে এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হতাহতের খবর পাওয়া যায়নি। শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ জানান, গির্জা ও হোটেলে সিরিজ বোমা হামলায় কোনো বাংলাদেশি নিহত হয়েছেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

আজ রোববার স্থানীয় সময় সকালে শ্রীলঙ্কায় খ্রিষ্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উদযাপনকালে ৬টি জায়গায় সিরিজ বোমা হামলা হয়। ৩টি গির্জা ও ৩টি হোটেলে চালানো এ হামলায় কমপক্ষে ১৬০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৫ শতাধিক মানুষ। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

এদিকে, বিস্ফোরণের ঘটনায় কোনো বাংলাদেশি হতাহত হয়েছেন কী না সে ব্যাপারে কোনো খোঁজ দিতে পারেননি শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ।

হাইকমিশনার জানান,শ্রীলঙ্কায় বসবাসরত বাংলাদেশিদের বাসায় বা নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে।

শ্রীলঙ্কায় সব মিলিয়ে ৩০০ জনের মতো বাংলাদেশি আছেন। দেশটিতে অবস্থানরত বাংলাদেশী নাগরিকদের কোনো সহযোগিতার প্রয়োজন হলে বা কারও ক্ষয়ক্ষতি হয়ে থাকলে বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তা মোসা. মাহমুদার সঙ্গে যোগযোগ করতে একটি মোবাইল নম্বর (+94712406313) দিয়েছেন বাংলাদেশ হাই কমিশনার।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ