মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

পুনর্বাসন না করে হকার উচ্ছেদ চরম অমানবিক: মুফতি সৈয়দ ফয়জুল করীম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, রাষ্ট্র, আইন এগুলো মানুষের কল্যাণের জন্য। যে আইন ও রাষ্ট্র মানুষকে মৃত্যুমুখে ঠেলে দেয়, মানুষকে বঞ্চিত করে তা আইন হতে পারে না।

আজ সোমবার দুপুর ১২টায় হকার্স শ্রমিক আন্দোলনের উদ্যোগে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, হকাররাও মানুষ, তাদের ও তাদের পরিবারকে বাঁচতে দিতে হবে। পুনর্বাসন ছাড়া হাজার হাজার হকার উচ্ছেদ করে সরকার তাদের প্রতি অমানবিক আচরণ করেছে। দীর্ঘদিন যাবৎ তারা হকারী করতে না পেরে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে।

হকারদের উচ্ছেদের আগে পুনর্বাসন বেশি জরুরী। কেননা একটি হকারের সাথে একটি পরিবারই জড়িত নয়, বরং এর সাথে জড়িত দেশের বৃহৎ একটি অংশ। দেশে তৈরি অনেক পণ্য এবং বিদেশ থেকে আসা অনেক পণ্য যা হকাররা জাতির কাছে পৌঁছে দেয়। দেশে অনেক ছোট ছোট গার্মেন্টস আছে, যাতে লক্ষ লক্ষ হকার জড়িত। ফুটপাত বন্ধ হলে এসবই বন্ধ হয়ে যাবে ফলে লক্ষ লক্ষ হকার বেকার হয়ে দেশের জন্য অভিশাপ হিসেবে দেখা দিবে।

তিনি বলেন, কোন হকারই ফুটপাতে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে হকারী করতে চায় না। পরিবার পরিজনের বরণপোষণের জন্যই নিরুপায় হয়ে ফুটপাতে হকারী করে থাকেন। এজন্য হকারদের পুনর্বাসন না করে উচ্ছেদ বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি।

হকার্স শ্রমিক আন্দোলনের সভাপতি মুহাম্মদ ইমাম হোসেন ভুইয়ার সভাপতিত্বে এবং সেক্রেটারী জেনারেল মুহাম্মদ জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান বক্তার হিসেবে বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মুহাম্মদ আশরাফ আলী আকন।

আশরাফ আলী আকন বলেন, হাজার হাজার হকারকে পুনর্বাসন না করে ঢাকার রাজপথ থেকে উচ্ছেদ করে সিটি কর্পোরেশন এক অমানবিক কাজ করছে। পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধ এবং হকারদের লক্ষ লক্ষ পরিবারের জীবিকার কথা চিন্তা করে ফুটপাথে বসার অনুমতি দেয়ার দাবি জানান। সেই সাথে ফুটপাথে হকারদের কাছ থেকে মাস্তানদের চাঁদাবাজী বন্ধেরও জোর দাবি জানান তিনি।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, সহ-মাওলানা আলমগীর তালুকদার, ঢাকা মহানগর সভাপতি মুহাম্মদ জয়নাল আবেদীন মানিক, সহ-সভাপতি মুহাম্মদ মহসিন হোসেন, সেক্রেটারী মুহাম্মদ ইসহাক প্রমুখ।

আগামী কর্মসূচি: ২৭ এপ্রিল শনিবার সকাল ১১টায় হকার্স প্রতিনিধি সম্মেলন, ৪ মে শনিবার ১১টায় জাতীয় প্রেসক্লাব চত্ত্বরে হকার্স সমাবেশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ