মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

শপথ নিতে চান বিএনপির এমপি হারুনুর রশীদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সংসদে গিয়ে অনিয়ম-দুর্নীতি তুলে ধরতে শপথ নিতে চান চাঁপাইনবাবগঞ্জ সদর আসন থেকে নির্বাচিত বিএনপির এমপি মোহাম্মদ হারুনুর রশীদ। তবে, দলের সিদ্ধান্তের বাইরে কিছু করবেন না বলেও জানান তিনি।

সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। এ সময় হারুনুর রশীদ আরও বলেন, ‘জনগণের চাপের কারণে তাদের কথা বলতে সংসদে যেতে চাই।’

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ হারুনুর রশীদ বলেন, এ নির্বাচনী এলাকা থেকে যারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন তাদের পক্ষ থেকে শপথ নেয়ার ব্যাপারে একটা  অতিরিক্ত চাপ আছে।

তিনি আরও জানান, সাধারণ ভোটাররা বলছেন, আপনাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি, আপনি শপথ নেন। তবে, এক্ষেত্রে কি সিদ্ধান্ত নেবেন এমন প্রশ্নের জবাবে হারুনুর রশীদ জানান, দলের শীর্ষ পর্যায়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করছি।তারা যে সিদ্ধান্ত দিবেন সেটাই বাস্তবায়ন করবো।

-এমডব্লিউ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ