মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ধর্মের নামে মানুষ হত্যাকারীরা ধর্মের ক্ষতি করে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক বলেছেন, 'যে সকল সন্ত্রাসী ইসলামের নামে বিশ্বব্যাপী জঘন্য কার্যক্রম পরিচালনা করছে তারা শান্তির ধর্ম ইসলামের ক্ষতি করছে। নিরপরাধ মানুষ হত্যা ইসলাম সমর্থন করে না। কোনো মুসলমান এ ধরনের নিরপরাধ মানুষ হত্যা করলে তারা মুসলমান নামের কলঙ্ক'।

গতকাল সোমবার (২২ এপ্রিল) আগারগাঁওস্থ মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ৭ম আন্তর্জাতিক মুক্তি ও মানবাধিকার বিষয়ক প্রামাণ্য চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোজাম্মেল হক বলেন, 'পাকিস্তানিদের তেইশ বছর এবং স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের শাসনামলে মিথ্যাচার করে জাতির বিবেককে কলুষিত করা হয়েছে, সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ানো হয়েছে, বিভিন্নভাবে দেশের বিভাজন সৃষ্টি করা হয়েছে'।

তিনি আরও বলেন, 'সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। দেশের এই উন্নয়নে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করতে হবে'।

-এমডব্লিউ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ