শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ব্রুনাইয়ের জামে আসর মসজিদে নামাজ আদায় করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রুনাইয়ের দুটি জাতীয় মসজিদের একটি বৃহত্তম জামে আসর মসজিদ পরিদর্শন করেছেন।

প্রধানমন্ত্রী ২২ এপ্রিল (সোমবার) বিকেলে মসজিদটি পরিদর্শন করেন এবং সেখানে আসরের নামাজ আদায় করেন।

শেখ হাসিনা এ সময় দেশ ও জাতির সমৃদ্ধি ও উন্নতির পাশাপাশি মুসলিম উম্মার শান্তি এবং ঐক্য কামনা করেন।

এর আগে প্রধানমন্ত্রী মসজিদের ২৯টি স্বর্ণের গম্বুজ এবং ১ শ’ ৯০ ফুট উঁচু চারটি মিনারসহ বিভিন্ন অংশ ঘুরে দেখেন। তিনি এ সময় মসজিদে অবস্থানরত মুসল্লিদের সঙ্গে মতবিনিময় এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

আজ সকালে ব্রুনেইয়ের রাজধানীর কূটনৈতিক এলাকা জালান কেবাংসানে বাংলাদেশ হাই কমিশনের নতুন চ্যান্সেরি ভবনের ভিত্তিস্থাপন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে তিনি রয়েল রেজালিয়া জাদুঘর পরিদর্শন করবেন।

এরপর স্থানীয় সময় বিকাল ৫টায় ঢাকার উদ্দেশে রওনা হবেন শেখ হাসিনা। বাংলাদেশ সময় সন্ধ্যায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ