মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সবাই জাতীয় পরিচয়পত্রের আওতায় এলে অপরাধ কমবে: ইসি সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, ‘এখন দেশের ১০০টির মতো প্রতিষ্ঠান থেকে সেবা নিতে জাতীয় পরিচয়পত্র লাগছে। আগামীতে এর আওতা আরও বৃদ্ধি পাবে।

জাতীয় পরিচয়পত্রের সঙ্গে শুধু ভোটদানের বিষয়টি জড়িত নয়। নাগরিকদের নানা সেবা এবং সুযোগ-সুবিধাও জড়িত। তাই জাতীয় পরিচয়পত্র সবার প্রয়োজন। সবাই জাতীয় পরিচয়পত্রের আওতায় এলে দেশে দুর্নীতি ও অপরাধ কমে আসবে।’

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে রাজশাহী অঞ্চলের ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘এবছরই তৃতীয় লিঙ্গ হিসেবে হিজড়াদের জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে। তবে প্রথমে হিজড়াদের জন্য আলাদা ভোটার তালিকা করা হবে। তারপর তাদের তৃতীয় লিঙ্গ হিসেবে জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে।’

রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিস আয়োজিত এ অনুষ্ঠানে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ আরও বলেন, ‘২০০৮ সালের আগে দেশে ত্রুটিপূর্ণ ভোটার তালিকা ছিল।

২০০৬ সালে দেশে প্রায় এক কোটি ৩০ লাখ ভুয়া ভোটার ছিল। এক রিট পিটিশনের প্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তালিকা সংশোধন করা হয়। ভোটার তালিকা সংশোধনের পর ২০০৮ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়।’

-এমডব্লিউ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ