মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

জুলাই মাসেই উইন্ডোজ সেভেনের সব আপডেট বন্ধ হয়ে যাবে, কী করবেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একটি আপডেট না নিলে চলতি বছরের জুলাই মাস থেকেই উইন্ডোজ সেভেন-এর ব্যবহারকারীরা বিপদে পড়বেন বলে জানিয়েছেন মাইক্রোসফট। কারণ মাইক্রোসফটের তরফে আগেই বলা হয়েছিল যে, ২০২০ সাল থেকে মাইক্রোসফটের উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেমে আর কোনও সিকিউরিটি আপডেট পাওয়া যাবে না। যদিও ডেস্কটপ বা ল্যাপটপে উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেম ব্যবহার করা যাবে।

কিন্তু চলতি বছরেই মার্চ মাসে উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেমের জন্য নতুন একটি সিকিউরিটি আপডেট আনতে চলেছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি বলছে, এই আপডেটটি যদি ব্যবহারকারীরা না নেন, তা হলে আগামী জুলাই মাসেই উইন্ডোজ সেভেনের সব রকম সাপোর্ট বন্ধ হয়ে যাবে।

এর কারণ হিসেবে বলা হয়েছে, এর আগে এসএইচএ-১ নামের যে সিকিউরিটি সিস্টেম উইন্ডোজ সেভেনে দেওয়া হত, সেটিকে আর সুরক্ষিত মনে করছেন না উইন্ডোজ সেভেন নির্মাতারা। তাই এসএইচএ-২ নামের নতুন সিকিউরিটি সিস্টেম উইন্ডোজ সেভেনের জন্য আনতে চলেছেন তাঁরা। আগামী জুলাই মাস পর্যন্ত এই নতুন আপডেট পাওয়া যাবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে।

কী হতে পারে এই নতুন সিস্টেমে আপগ্রেড না করলে?

জানা যাচ্ছে যে, অ্যান্টিভাইরাস ও ম্যালওয়ার আটকানোর জন্য আর কোনও সুরক্ষা পাওয়া যাবে না এই অপারেটিং সিস্টেমে। ফলে কম্পিউটার খারাপ হওয়ার সঙ্গে সঙ্গেই বাড়বে ব্যক্তিগত তথ্য হারানোর ঝুঁকিও। এই নিরাপত্তাজনিত ঝুঁকি ও ভাইরাসের সমস্যা এড়াতে উইন্ডোজ ১০-এ আপগ্রেড করার পরামর্শ দিয়েছে উইন্ডোজ নির্মাতা মার্কিন প্রতিষ্ঠানটি।

সূত্র: ম্যাংগো টিভি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ