রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ধর্ষণ মহামারি আকার ধারণ করেছে: ড. কামাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সারাদেশে নারী ও শিশু ধর্ষণের ঘটনা মহামারি আকার ধারণ করেছে, এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন জোরদার করার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

বুধবার (২৪ এপ্রিল) রাজধানী ঢাকার মতিঝিলে তার চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে তিনি এ আহ্বান জানান।

ড. কামাল হোসেন বলেন, দেশে অনেকগুলো ঘটনা একের পর একটা ঘটে যাচ্ছে। নারীদের ধর্ষণের ঘটনা মহামারি আকার ধারণ করেছে। আইন-শৃঙ্খলার অবনতি এখানে দৃশ্যমান। আমরা মনে করি আন্দোলনকে জোরদার করতে হবে।

নারীদের অধিকার, আইনের শাসন রক্ষা করার জন্য জনগণকে সক্রিয়ভাবে মাঠে নামতে হবে। দেশে সভ্যতা ফিরিয়ে আনার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে নামতে হবে।

তিনি বলেন, আইন প্রয়োগকারী সংস্থা, যারা আইন ভঙ্গ করছে, তারা তাদের ব্যাপারে নিষ্ক্রিয়। যারা মানবাধিকারের পক্ষে দাঁড়াচ্ছে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অ্যাকশনে যাচ্ছে। কিন্তু যারা নাগরিক ও মানবাধিকারের বিরুদ্ধে তাদের ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয় থাকছে।

তাই সবাই ঐক্যবদ্ধ ভাবে উদ্যোগ নিয়ে দেশের মানুষের অধিকার, আইনের শাসন প্রতিষ্ঠা খুব জরুরি ভিত্তিতেই করা উচিৎ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ