মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

নুসরাত হত্যা: সোনাগাজী উপজেলা আ'লীগ সভাপতিকে কারাগারে প্রেরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সোনাগাজীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ড মামলার অন্যতম আসামি সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনকে ৫ দিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আজ বিকেল সাড়ে ৩টায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) অফিসে আনা হয়। সেখান থেকে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পিবিআই সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল সন্ধ্যায় ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারাফ উদ্দিনের আদালতে রুহুল আমিনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ড শেষে আজ তাকে জেলে প্রেরণ করা হয়।

প্রসঙ্গত, গত ৬ এপ্রিল সকালে নুসরাত পরীক্ষা দিতে গেলে মাদরাসায় কয়েকজন দুর্বৃত্ত তার গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয়। ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ১০ এপ্রিল রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় মাদরাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলাকে প্রধান আসামি করে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ৪/৫ জনকে আসামি করে নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান ৮ এপ্রিল সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন।

আলোচিত এ মামলায় এজহারভুক্ত আট আসামিসহ এ পর্যন্ত ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও পিবিআই। এদের মধ্যে শাহাদাত হোসেন শামীম, জাবেদ হোসেন, জোবায়ের আহমেদ, উম্মে সুলতানা পপি ও কামরুন নাহার মনিসহ আট জন হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন।

গত শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে রুহুল আমিনকে সোনাগাজী তাকিয়া রোডের নিজ বাসা থেকে গ্রেফতার করে পিবিআই।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ