মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ফের চীন সফরে যাচ্ছেন ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আবারও চার দিনের সফরে চীন যাচ্ছেন পাক-প্রধানমন্ত্রী ইমরান খান। চীনা প্রধানমন্ত্রী শি জিনপিংয়ের আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন তিনি। সফরে পাক প্রধানমন্ত্রী দ্বিতীয় বেল্ট অ্যান্ড রোড ফোরাম সম্মেলনে যোগ দেবেন।

আজ বৃহস্পতিবার একটি উচ্চ প্রতিনিধি দল নিয়ে তার চীনের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। চীনের রাজধানী বেইজিংয়ে আগামীকাল শুক্রবার থেকে এ সম্মেলন শুরু হবে।

সফরে ইমরান খানের সঙ্গে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল থাকবে। প্রতিনিধি দলে থাকবেন কয়েকজন মন্ত্রী ও শীর্ষ পর্যায়ের কর্মকর্তা।

সম্মেলনের উদ্বোধনী দিনে ইমরান খান মূল প্রবন্ধ পড়ে শোনাবেন। এর পর তিনি প্রেসিডেন্ট জিনপিংয়ের দেয়া ভোজসভায় অংশ নেবেন। সম্মেলনের দ্বিতীয় দিনে লিডার্স রাউন্ড টেবিল অধিবেশনে যোগ দেবেন ইমরান খান।এ ছাড়াও চীনা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীসহ দেশটির গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন পাক প্রধানমন্ত্রী। এসব বৈঠকে দুই দেশের সম্পর্ক আরো উন্নত করার উপায় নিয়ে আলোচনা হবে।

এর আগে গত বছরের নভেম্বরের শুরুতে পাঁচ দিনের সফরে চীন গিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ