শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গন্তব্য মালয়েশিয়া-চীন যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

শ্রীলঙ্কা হামলা: প্রতিরক্ষা সচিব ও পুলিশের আইজিপি বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্রীলঙ্কার সিরিজ বোমা হামলা প্রতিরোধে ব্যর্থ হওয়ায় দেশটির প্রতিরক্ষা সচিব হেমাসিরি ফার্নান্দো এবং পুলিশ প্রধান (আইজিপি) পুজিত জয়াসুন্দরকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাহিথ্রিপালা সিরিসেনা। খবর রয়টার্স-এর।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিথ্রিপালা সিরিসেনা বলেন, ‘শ্রীলঙ্কায় আত্মঘাতি হামলা হতে পারে বলে সতর্কতার ব্যাপারে আমাকে কিছুই জানানো হয়নি। দ্রুত নিরাপত্তা বিভাগে নিয়োজিত ব্যক্তিদের সরিয়ে সবকিছু ঢেলে সাজানো হবে।’

এর আগে সাংসদ বিজয়দেশা রাজাপাকসে বলেন, হামলার সম্ভাব্য গোয়েন্দা প্রতিবেদন পাওয়ার পর উপযুক্ত ব্যবস্থা না নেয়ায় পুলিশের আইজিপি জয়সুন্দর ও প্রতিরক্ষা সেক্রেটারি হেমাসিরি ফার্নান্দোকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তারা উভয়ই দায়িত্ব পালনে গাফিলতি করেছেন। এ হামলার ঘটনায় শ্রীলঙ্কা সরকারের ব্যর্থতাকে বড় করে দেখা হচ্ছে।

বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা জানায়, হামলার ব্যাপারে দেশটির কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছিল। কিন্তু প্রশাসন কোনো নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেনি। গোয়েন্দা তথ্য পাওয়ার কথা স্বীকার করেন দেশটির পুলিশ প্রধানও।

প্রসঙ্গত, গত রোববার ইস্টার সানডে চলাকালীন শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ দেশের বিভিন্ন গির্জা ও পাঁচ তারকা হোটেলে সিরিজ বোমা হামলায় এখন পর্যন্ত ৩২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ শতাধিক।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ