মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

নেত্রকোনায় গৃহবধূকে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় যৌতুকের টাকা দিতে না পারায় পারমিনা আক্তার (২৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আজ শুক্রবার (২৬ এপ্রিল) ভোরে উপজেলার সিধলী পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত পারমিনার ভাই তরিকুল ইসলাম জানান, শফিকুল ইসলাম ও তার পরিবারের লোকজন যৌতুক লোভী। পারমিনাকে প্রায়ই যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিলেন। ইতোমধ্যে পারমিনা এক লাখ টাকা যৌতুক এনেও দিয়েছে তার স্বামীকে। তারা আরও এক লাখ টাকা যৌতুক দাবি করে। টাকা এনে দিতে রাজী না হওয়ায় স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন তাকে নির্যাতন করে আসছিলেন।

তারই জের ধরে শুক্রবার ভোরে তার স্বামীর বাড়ির লোকজন পারমিনাকে বেধরক পিটুনি দেয়। এতে পারমিনা মারা যায়। পারমিনার গলায়, বুকে ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী শফিকুল ইসলাম (৪৫) ও শ্বশুর তোরাব আলীকে (৭০) তাদের বাড়ি থেকে আটক করেছে পুলিশ।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজহারুল করীম বলেন, জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ও শ্বশুরকে আটক করা হয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ