মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ঝড়ে মৌলভীবাজারের প্রায় ৩ শতাধিক ঘর বিধ্বস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঝড়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে প্রায় তিন শতাধিক ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। আংশিক বিধ্বস্ত হয়েছে আরও প্রায় আড়াই শতাধিক ঘর ব্যাপক ক্ষতি হয়েছে।

রবিবার (২৮ এপ্রিল) দুপুরে আকস্মিক ঝড়ে শতাধিক বাড়ি-ঘর বিধ্বস্ত হয়।

স্থানীয়রা জানান, প্রবল গতিতে আসা ঝড়ে উপজেলার মুন্সিবাজার, রহিমপুর, শমশেরনগর ও পতনউষার ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় তিন শতাধিক ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। আংশিক বিধ্বস্ত হয়েছে আরও প্রায় আড়াই শতাধিক ঘর।

রেল ও সড়কপথে যোগাযোগ সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে পড়ে। বাড়িঘর, রাস্তার পাশে শত শত গাছ ও ভেঙ্গে উপড়ে পড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঝড়ের কারণে বেলা ২টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত শমশেরনগর-কুলাউড়া সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। এলাকাবাসী, শমশেরনগর বিমান ইউনিটরে সদস্যবৃন্দ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে গাছ সরিয়ে সড়ক যোগাযোগ সচল করা হয়।

শমশেরনগর বিমান বাহিনী এলাকাসহ বিভিন্ন স্থানে বৈদ্যুতিক তার দুমড়ে মুচড়ে ও খুঁটি উপড়ে বিদ্যুৎ ব্যবস্থা লণ্ডভণ্ড হয়ে পড়েছে।

পতনঊষার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নারায়ন মল্লিক সাগর গণমাধ্যমকে জানান, ইউনিয়নের প্রায় দুই শতাধিক ঘর সম্পূর্ণ বিধ্বস্ত ও তিন শতাধিক ঘর আংশিক বিধ্বস্ত হয়েছে। পুরো তথ্য সংগ্রহ করতে আরও কিছু সময় লাগবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ