মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

পিকআপ চাপায় মাদরাসাছাত্রের মৃত্যু, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কের শাকচর এলাকায় পিকআপের চাপায় তৃতীয় শ্রেণীর এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। নিহত ইয়াছিন হামিদ মিয়াজী শাকচর এলাকার বাবুল মিয়ার ছেলে।

আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে লক্ষ্মীপুর-মজুচৌধুরীরহাট সড়কের মাদ্রাসার সামনে রাস্তায় গাছ ফেলে ঘন্টাব্যাপী অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষক ও শিক্ষার্থীরা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, ইয়াছিন সকালে মাদ্রাসায় যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় লক্ষ্মীপুর থেকে দ্রুত গতিতে ছেড়ে আসা পিকআপটি তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় ইয়াছিন। পরে সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে।

এ ঘটনার পর বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা সড়কে গাছ ফেলে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখে। এতে করে সড়কে চলাচলকারী যানবাহন বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিচারের আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়ক অবরোধ তুলে দেয়। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ