মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বসিলার 'জঙ্গি আস্তানায়' অন্তত দু'জন মারা গেছে: র‍্যাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখা বাড়ির ভেতরে বোমা বিস্ফোরণে অন্তত দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে র‌্যাব।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

র‌্যাবের মহাপরিচালক বলেন, ‘রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় জঙ্গি আস্তানায় বিস্ফোরণে সেখানে থাকা সন্দেহভাজনদের মরদেহ ছিন্নভিন্ন হয়ে পড়েছে। তবে যে নমুনা মিলেছে, তাতে অন্তত দু’জনের মরদেহ সেখানে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

এর আগে রবিবার রাত সাড়ে ৩টা থেকে বাড়িটি ঘিরে রাখে র‍্যাব। বাড়ির ভেতর থেকে গুলি ও দু’টি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে দাবি করেছে র‌্যাব।

সোমবার সকালে মুফতি বলেন, বসিলার মেট্রো হাউজিং এলাকায় বাড়িটি অবস্থিত। চার কক্ষ বিশিষ্ট একটি এক তলা টিনশেড ভবন। জঙ্গি অবস্থানের তথ্য জানার পরই বাড়িটি অভিযান শুরু করে র‌্যাব-২।

এদিকে জিজ্ঞাসাবাদের জন্য বাসার কেয়ারটেকার সোহাগ, তার স্ত্রী মৌসুমী ও বাসার কাছের একটি মসজিদের ইমাম ইউসুফকে আটক করা হয়েছে। এ ছাড়া বাসাটি ঘিরে ফেলার পরই আশপাশের লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ