মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

স্টার জলসার সিরিয়াল দেখতে না দেয়ায় কিশোরীর আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসায় ড্রামা সিরিয়াল দেখতে না দেয়ায় অভিমান করে আত্মহত্যা করেছে এক কিশোরী। নিহত কিশোরীর নাম একা (১৪)।

রোববার (২৮ এপ্রিল) রাতে উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের ভদ্রকোল গ্রামে এ ঘটনা ঘটে।

সে ভদ্রকোল গ্রামের এশরাফুল সরকারের মেয়ে। পঞ্চক্রোশী ইউনিয়ন আলী আহমেদ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণিতে পড়ত একা।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রাতে লেখাপড়া বাদ দিয়ে স্টার জলসায় ড্রামা সিরিয়াল দেখছিল একা। এ সময় বাবা তাকে বকাঝকা করেন। এতে অভিমান করে ঘরে রাখা রঙ মেশানো রাসায়নিকদ্রব্য খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে একা।

পরে তাকে উদ্ধার করে উল্লাপাড়া ৩০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে একাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

উল্লাপাড়া থানার ডিউটি অফিসার এএসআই রায়হান জানান, এ ব্যাপারে উল্লাপাড়া থানায় একটি ইউডি মামলা হয়েছে। পুলিশ একার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ