শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

উত্তরায় গার্মেন্টস মালিকের বাসায় ২ গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর উত্তরার জসিম উদ্দিন রোড এলাকা থেকে দুই গৃহকর্মী লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত দুই গৃহকর্মীর নাম - রুবি (১৭) ও হালিমা (১৫)। ওই বাসার সদস্যদের থেকে জানানো হয়েছে, রুবির বাড়ি লক্ষ্মীপুর ও হালিমার বাড়ি গাজীপুরে। তাদের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, উত্তরার একটি ছয়তলা ভবনের ছয়তলায় গার্মেন্টস ব্যবসায়ী মাজেদের বাসায় দুই গৃহকর্মী কাজ করতেন। বাসার সিসি ক্যামেরায় দেখা যায় রাত সাড়ে ৩টার এদিকে দুই গৃহকর্মীর দরজা খুলে বাড়ির ছাদে চলে যায়। পরে পাশের একতলা ছাদ থেকে দুজনকে নিরাপত্তা কর্মীরা উদ্ধার করে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, যেহেতু সিসি ক্যামেরায় দেখা গিয়েছে তারা ছাদে গেছেন। ছাদ থেকে তারা লাফ দিয়েছেন নাকি অন্যকিছু বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে নিহতদের হাত ও পা ভাঙা ছিল।

আজ সকাল ১১টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ