শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে

দেশীয় পদ্ধতিতেই ভাঙা হচ্ছে বিজিএমইএ ভবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হাতিরঝিলে অবৈধভাবে গড়ে ওঠা বিজিএমইএ ভবন ভাঙতে কন্ট্রোল ডিমোলেশন বা নিয়ন্ত্রিত বিস্ফোরণ পদ্ধতি ব্যবহারের প্রস্তাব কোনও প্রতিষ্ঠান দেয়নি। ফলে দেশীয় পদ্ধতিতেই ভাঙা হচ্ছে ভবনটি।

রাজউকের প্রধান প্রকৌশলী (প্রকল্প বাস্তবায়ন) ও হাতিরঝিল প্রকল্পের পরিচালক এ এস এম রায়হানুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা কয়েকটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে দরপত্র পেয়েছি। তাদের অভিজ্ঞতা সনদপত্র যাচাই-বাচাই করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছি। সেখান থেকে সিগন্যাল পেলে নিয়ম অনুযায়ী কার্যাদেশ দেওয়া হবে। কার্যাদেশ পাওয়ার তিন মাসের মধ্যে ঠিকাদার প্রতিষ্ঠানকে পুরো ভবনটি ভেঙে মালামাল সরিয়ে নিতে হবে।

এর আগে গত ১৭ এপ্রিল বিজিএমইএ ভবন ভাঙতে একটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি দেয় রাজউক। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ভবন ভাঙার কাজে পারদর্শী আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আবেদন করতে হবে। ভবনটি ভেঙে তিন মাসের মধ্যে অপসারণ করতে হবে। এ জন্য কোনও অর্থ দেবে না রাজউক। যারা ভবন ভাঙবে, তারাই মালামাল ক্রয়ের দরপত্র দাখিল করতে পারবে। ভবন ভাঙার সময় যদি কোনও ব্যক্তি আঘাত পান বা নিহত হন, সে দায়ভার রাজউক নেবে না।

এদিকে, ঢাকার উত্তরায় ১১০ কাঠা জমির ওপর ১৩ তলা নতুন ভবন তৈরি করছে বিজিএমইএ। সম্প্রতি ভবনটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ