শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

বিএনপির ভাঙন এখন সময়ের ব্যাপার মাত্র: হানিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘বিএনপি নিজেদের ভাঙন ঠেকাতে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে। কিন্তু দলটি ভাঙনের মুখে। বিএনপির ভাঙন এখন সময়ের ব্যাপার।’

আজ বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মে দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক লীগের এক সমাবেশে এসব কথা বলেন মাহবুব-উল-আলম হানিফ।

তিনি বলেন, বিএনপির নেতাদের কর্মকাণ্ডে প্রমাণ করছে যে তাদের মধ্যে বিভক্তি স্পষ্ট। দলটির ভাঙ্গন এখন সময়ের ব্যাপার মাত্র। বিএনপি মহাসচিব এ ধরনের অপকৌশল অবলম্বন করে দলটির ভাঙ্গন ঠেকিয়ে রাখতে পারবেন না।

নির্বাচিত হওয়ার পরও শপথ না নেওয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে হানিফ বলেন, মির্জা ফখরুল গতকাল বলেছেন- রাজনীতির কৌশল হিসেবে পাঁচজন শপথ নিয়েছেন। উনি যোগদান করেন নাই সংসদে। এটা কোনো রাজনীতির কৌশল না, এটা রাজনীতির অপকৌশল।

এ ছাড়া সমাবেশে শ্রমিকদের অধিকার ও দাবি নিয়ে কথা বলেন আওয়ামী লীগ নেতা। বতর্মান সরকার ক্ষমতায় আসার পর থেকে ন্যূনতম মজুরি নির্ধারণসহ শ্রমিকের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করছে বলে উল্লেখ করেন তিনি।

জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুকুর মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ