রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে গুলিতে নিহত ২, হামলাকারী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের পারটানবার্গ শহরে একটি বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে করেছে পুলিশ।

স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় ইউনিভার্সিটি অব সাউথ ক্যারোলাইনায় এ ঘটনা ঘটে। খবর সিএনএন-এর।

পারটানবার্গ শহরের কাউন্টি শেরিফ লেফটেন্যান্ট কেভিন বোবো জানান, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসসংলগ্ন একটি এপার্টমেন্ট কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

এদিকে স্থানীয় বেশ কয়েকটি গণমাধ্যমে ওই বন্দুকধারীকে বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী বলে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

টেরেল কী কারণে এ গুলির ঘটনা ঘটিয়েছে এবং হতাহতরা টেরেলের পূর্বপরিচিত কি না সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু বলতে পারেননি জেফ বেকার।

এ ঘটনার পর আগামী রোববার পর্যন্ত বিশ্ববিদ্যালযের চূড়ান্ত পরীক্ষা স্থগিত থাকতে পারে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ত্যাগ করতে বলা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হওয়ার কথা ছিল। আর এ জন্য গত মঙ্গলবারই ছিল শেষ ক্লাস।

সূত্র: সিএনএন