শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

বোরকা নিষিদ্ধের দাবি উত্থাপনকারী শিবসেনার বিরুদ্ধে ব্যবস্থার আহ্বান ওয়াইসির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে শিবসেনার বোরখা নিষিদ্ধ করার দাবি সংবিধানবিরোধী বলে মন্তব্য করেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমেনের (এআইএমআইএম) প্রধান আসাদুদ্দিন ওয়াইসি।

ভারতের প্রভাবশালী এই মুসলিম নেতা এক টুইট বার্তায় জানিয়েছেন, শিবসেনার বোরকা নিষিদ্ধে দাবি সংবিধানবিরোধী এবং আদালতের সিদ্ধান্ত বিরোধী।  কেননা আদালত স্পষ্ট বলেছে, বোরকা পরিধান করা মুসলম নারীদের মৌলিক অধিকার।

তিনি বলেন, মূলত ভোট টানার জন্য শিবসেনা এমন একটি দাবি তুলেছেন। নির্বাচন কমিশনের কাছে আমার আবেদন, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক।

প্রস্ঙগত, বুধবার মুখপত্র ‘সামনা’-এ প্রকাশিত একটি প্রতিবেদনের মাধ্যমে ভারতে বোরখা নিষিদ্ধ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে  আবেদন করেছেন  শিবসেনা। তবে শাসকদলের নেতা জি ভি এল নরসিমা রাও সাফ জানিয়েছেন, সন্ত্রাস দমনে উপযুক্ত পদক্ষেপ করেছেন প্রধানমন্ত্রী মোদি। ফলে এই মুহূর্তে বোরখা নিষিদ্ধ করার মতো সিদ্ধান্তের কোনও প্রয়োজন নেই।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ