শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

সম্পত্তির লোভে মাকে রক্তাক্ত করল ছেলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সম্পত্তির লোভে বৃদ্ধা মা ছুকেরা খাতুন (৭০) কে মেরে রক্তাক্ত করেছে ছেলে জহুর আলী (৪৫)।

আজ সকাল ১১টার দিকে উপজেলার সিন্দুর খাঁন ইউনিয়নের গুলের গাঁও গ্রামের এ ঘটনা ঘটে।

আহত ছুকেরা খাতুন জানান, দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে এক মেয়ে মারা গেছে। তার পাওয়া ১৫ শতাংশ জমি রয়েছে। এই জমি বড় ছেলে জহুর আলীকে (৪৫) দিয়ে দেয়ার জন্য বহুদিন ধরে চাপ দিচ্ছে। জমি না দেয়ায় বহুবার আমাকে মেরেছে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে আবার ওই জমি তার নামে দিয়ে দেয়ার জন্য চাপ দেয়। এতে আমি অপারগতা প্রকাশ করায় সে একটি কাটা বাঁশ দিয়ে আমাকে মারে।

এদিকে ঘটনার পর প্রতিবেশী মুহাম্মদ মকসুদ আলী ছুকেরা খাতুনকে আহত অবস্থায় উদ্ধার করে শ্রীমঙ্গল থানায় নিয়ে যান।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) সোহেল রানা জানান, গুলের গাঁও গ্রামের আজগর আলীর স্ত্রী ৭০ বছরের বৃদ্ধা ছুকেরা খাতুন থানা অভিযোগ নিয়ে আসেন। তার হাতে মাথায় ও বুকে মারাত্মক আহতের চিহ্ন রয়েছে। দ্রুত চিকিৎসার জন্য তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ