শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে

সেন্টমার্টিনে বাতাস বাড়ছে, মানুষ ছুটছে আশ্রয়কেন্দ্রে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে সন্ধ্যার পর থেকে সাগরে বাতাসের গতি বেড়ে যাওয়ায় আশ্রয়কেন্দ্রে ছুটছেন সেন্টমার্টিনের মানুষ। এখন পর্যন্ত প্রায় ৩০০ জনের মতো আশ্রয়কেন্দ্রে উঠেছেন। শাহপরীর দ্বীপে শতাধিক ব্যক্তিকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ রবিউল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, এখনও যারা আশ্রয়কেন্দ্রে যায়নি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বেচ্ছাসেবী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় তাদেরও নিয়ে যাওয়া হবে। দ্বীপের লোকজন যাতে আশ্রয় নিতে পারে, সেজন্য স্কুল, আবহাওয়া অফিস, ডাকঘর ও হোটেলগুলো খোলা রাখতে বলা হয়েছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ বলেন, উপকূলের লোকজনকে সরিয়ে দ্বীপের আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। তাছাড়া দ্বীপে বৃষ্টি না হলেও বাতাস শুরু হয়েছে। তবে ইউনিয়ন পরিষদের একটি টিম, রেডক্রিসেন্টের লোকজন ও দ্বীপের দায়িত্ব থাকা বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছে।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহা. ফয়সল হাসান খান বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় দ্বীপে মোতায়ন বিজিবি সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে। দ্বীপের বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে নিয়ে যেতে কাজ করছেন তারা।

সেন্টমার্টিন দ্বীপের এক স্থানীয় বলেন, সন্ধ্যার পর থেকে দ্বীপে বাতাস বেড়েছে। লোকজন আশ্রয় নেওয়ার জন্য কেন্দ্রের দিকে ছুটছেন। ঘূর্ণিঝড় এলে দ্বীপের বাসিন্দাদের নির্ঘুম রাত কাটে। আগের তুলনায় দ্বীপের অবস্থাও ভাল না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ