শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮


ছোট ভাই কাদেরকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা এরশাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ছোট ভাই জিএম কাদেরকে জাতীয় পার্টির (জাপা) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেছেন হুসেইন মুহম্মদ এরশাদ।

রবিবার (৪ মে) রাত ১১টায় এরশাদ তার বারিধারার প্রেসিডেন্ট পার্ক বাসভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে ছোট ভাইকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার বিষয়টি জানান।

সংবাদ সম্মেলনে জাপা চেয়ারম্যান এরশাদ বলেন, শারীরিক অসুস্থতার জন্য তিনি এখন অনেক সাংগঠনিক দায়িত্ব পালন করতে পারছেন না। সে কারণে তিনি সুস্থ না হওয়া পর্যন্ত জিএম কাদেরই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

এদিকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ হওয়ায় জিএম কাদের বলেন, ‘এরশাদ স্বেচ্ছায় আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছেন।’

এর আগেও জিএম কাদেরকে দলে তার উত্তরসূরি ঘোষণা করে বিবৃতি দিয়েছিলেন এইচএম এরশাদ। গত ১ জানুয়ারি প্রথম জাতীয় পার্টিতে নিজের উত্তরসূরি হিসেবে ভাই কাদেরের নাম ঘোষণা করেছিলেন তিনি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ