শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বিশ্বের সেরা ও সবচেয়ে মধুর তেল যুক্তরাষ্ট্রের, দাবি ট্রাম্পের ইরানের জব্দ করা সম্পদ ফেরত দিতে অস্বীকার যুক্তরাষ্ট্রের লক্ষ্মীপুরে অটোচালক হত্যায় গ্রেফতার ৩ যুবক  অবশেষে ইসলামাবাদে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান ‘অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে’ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে?

খিলক্ষেতে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার খিলক্ষেতে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন; যাকে মাদক ব্যবসায়ী বলে দাবি করছে র‌্যাব।

সোমবার (৬ মে) দিবাগত রাতে ৩০০ ফিটসংলগ্ন ডুমনী সড়কের পাশে এ ঘটনা ঘটে। র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

আনুমানিক ৩৫ বছর বয়সী ওই ব্যক্তির নাম-পরিচয় জানাতে না পারলেও তাকে ‘মাদক চোরাকারবারি’ বলছে র‌্যাব।

র‌্যাব-১ এর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, মাদক কেনাবেচার খবর পেয়ে র‌্যাবের একটি দল রাতে দুমনী এলাকায় অভিযানে যায়।

সে সময় মাদক কারবারিরা র‌্যাব সদস্যদের দিকে গুলি ছুড়লে র‌্যাবও পাল্টা গুলি চালায়। কিছু সময় গোলাগুলি চলার পর কয়েকজন দৌঁড়ে পালিয়ে গেলে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে প্রায় দুই হাজার ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব।

-এএ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ