মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

মোবাইল ব্যাংকিংয়ে দৈনিক লেনদেন ১ হাজার ১১৯ কোটি টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, প্রতিদিন এক হাজার ১১৯ কোটি টাকা লেনদেন হয়েছে মোবাইলের মাধ্যমে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী দেখা গেছে, দেশে ১৬টি ব্যাংক মোবাইল ব্যাংকিং সেবা দিচ্ছে। মার্চ মাস শেষে এসব প্রতিষ্ঠানে মোট নিবন্ধিত এমএফএস হিসাবের গ্রাহক সংখ্যা দাড়িয়েছে ৬ কোটি ৭৫ লাখ ৪০ হাজার।

এ সেবায় গত মার্চে প্রতিদিন গড়ে ৬৭ লাখ ৪৪ হাজার বার লেনদেনে হয়েছে। এ হিসেবে প্রতিদিন লেনদেন হয়েছে ১ হাজার ১১৮ কোটি ৬৬ লাখ টাকা। আর আলোচিত সময়ে মোবাইল ব্যাংকিং এজেন্টের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ১৯ হাজার ১৯১ জন।

মোবাইল ব্যাংকিংয়ে শুধু লেনদেন নয়, যুক্ত হচ্ছে অনেক নতুন নতুন সেবাও। বিদ্যুৎ, গ্যাস, পানির বিল অর্থাৎ সেবা মূল্য পরিশোধ, কেনাকাটার বিল পরিশোধ, বেতন-ভাতা প্রদান, বিদেশ থেকে টাকা পাঠানো অর্থাৎ রেমিট্যান্স প্রেরণ ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং সেবা এখন পছন্দের মাধ্যম।

সম্প্রতি জাতিসংঘের ‘সেন্ট্রালিটি অব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ইন বাংলাদেশ’ শীর্ষক এক গবেষণায় উঠে এসেছে, বাংলাদেশের মাত্র ১১ শতাংশ নারী মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করেন।

এ হিসেবে এখনও প্রায় ৯০ শতাংশ নারী এই সেবা ব্যবহার করেন না। অন্যদিকে ৩০ শতাংশ পুরুষ এই সেবা গ্রহণ করে।

ওই প্রতিবেদনে বলা হয়, শিক্ষার অভাব, দূরত্ব, সামাজিক ও ধর্মীয় প্রতিবন্ধকতা এবং পণ্যের প্রচার-প্রসারে নারীদের জন্য বিশেষ ভূমিকা না থাকার কারণে তারা এক্ষেত্রে পিছিয়ে আছে। এই গবেষণা পরিচালনা করেছে ইউএনসিডিএফ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ