সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

বিএনপির জন্য সংরক্ষিত নারী আসনে ভোট ১৬ জুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৪৯টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন প্রার্থীরা। অন্যদিকে বিএনপির পাঁচজন প্রার্থী শপথ নেয়ায় তারা বাকি একটি আসন পাবে। এ আসনে ভোটের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৬ জুন এই ভোট হবে।

এ বিষয়ে বুধবার (৮ মে) ইসি সচিব হেলালুদ্দীন আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়। তাতে বলা হয়েছে, ‘একাদশ জাতীয় সংসদের ৪৯টি সংরক্ষিত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পরিপ্রেক্ষিতে বিএনপির অনুকূলে বণ্টন করা অবশিষ্ট একটি সংরক্ষিত নারী আসনে নির্বাচন হবে।’

প্রজ্ঞাপনে বলা হয়, রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে আগামী ১৬ জুন সংরিক্ষত আসনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট হবে।

তাতে আরও বলা হয়, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২০ মে, মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২১ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ মে এবং ভোটগ্রহণ হবে ১৬ জুন।

এ বিষয়ে গত ৫ মে ইসি সচিব হেলালুদ্দীন বলেছিলেন, ‘যেহেতু তারা পাঁচটি আসনের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছে, সেহেতু তারা একটি সংরক্ষিত নারী আসন পাবেন। আমরা তাদের চিঠি দিয়ে জানিয়ে দেব।’

সেদিন তিনি আরও বলেন, ‘আমরা নতুন করে আর তফসিল দেব না। যেহেতু তফসিলের কার্যক্রম সম্পন্ন হয়ে গেছে। এখন শুধু তাদের চিঠি দিয়ে দেব। তারা যদি কারও নাম পাঠায়, আমাদের রিটার্নিং কর্মকর্তা যিনি ছিলেন, উনি সব ঠিকঠাক পেলে আমরা তার নাম গেজেটভুক্ত করব।’

আরএম/