মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

ইন্দোনেশিয়ায় সেহরির সময় ঘুম ভাঙ্গাতে যুদ্ধবিমান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ায় সেহরির জন্য ঘুম ভাঙ্গাতে যুদ্ধবিমান ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির বিমানবাহিনী। এ বছরের রমজান থেকে এ উদ্যোগ নিয়েছে দেশটি। এমন খবর দিয়েছে দেশটির ইংরেজি দৈনিক পত্রিকা ‘দ্য জাকার্তা পোস্ট’।

‘দ্য জাকার্তা পোস্ট’ আরো জানিয়েছে, দেশের সকল রোজাদারদের জাগ্রত করা এবং নিজেদের কর্মীদের প্রশিক্ষণের সুবিধায় এমন ব্যবস্থা গ্রহণ করেছে দেশটির বিমানবাহিনী।

জানা যায়, ইন্দোনেশিয়ায় ৩০০ টিরও বেশি নৃগোষ্ঠীর বাস। সেহেরি খাওয়ার ডাকার জন্য দেশটির বিভিন্ন অঞ্চলে রয়েছে নিজস্ব কিছু পদ্ধতি। সেহরির জন্য মুসলিমদের জাগাতে সাধারণত মসজিদের মাইক বা টিনের ড্রাম বাজানো হলেও এবার থেকে বিমানবাহিনীর যুদ্ধবিমানের আওয়াজেও ঘুম ভাঙবে দেশটির মুসলমানদের।

ইন্দোনেশিয়ার বিমানবাহিনীর টুইটার অ্যাকাউন্ট থেকে বলা হয়, জাভাদ্বীপের সুরাবায়া, ক্লাতেন, সুরাকার্তা, স্রাজেন ও ইয়োগইয়াকার্তায় সেহরির সময় বিমানবাহিনী পাইলটদের প্রশিক্ষণ পরিচালনা করা হবে। আল্লাহর ইচ্ছায় আমাদের যুদ্ধবিমান সেহরির সময় রোজাদারদের ডেকে তুলতে কাজে লাগাব।

ইন্দোনেশিয়ার বিমানবাহিনীর মুখপাত্র কর্নেল সুস এম ইয়ুরিস বলেন, সেহরির সময় রোজাদারদের ডেকে তোলার প্রচলীত যে রীতি আছে তাতে এবার বিমান বাহিনীও যোগ দিচ্ছে। তবে আরেকটি কারণও আছে। রোজা অবস্থায় যাতে পাইলটদের প্রশিক্ষণে অংশ নিতে না হয় সেজন্য এই ব্যবস্থা নেয়া হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ