শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ

জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পবিত্র রমজান উপলক্ষে জামালপুর শহরের বস্ত্র ও খাদ্যসামগ্রীর দোকানে ভেজালবিরোধী অভিযান চালিয়ে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জামালপুর শহরের বিভিন্ন বস্ত্র বিপণি ও খাদ্যসামগ্রীর দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ।

অভিযানে দেশীয় পোশাক বিদেশি বলে বিক্রির দায়ে ‘এমব্রেলা’কে দশ হাজার টাকা, ‘সেল্ফ’কে দুই হাজার টাকা এবং ‘মনেরেখো বস্ত্রালয়’কে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এ খাতে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া রানীগঞ্জ বাজারের বিভিন্ন খাদ্যসামগ্রীর দোকানে হলুদসহ অন্যান্য পণ্যের নমুনা পরীক্ষা ও পরিদর্শন করা হয়। এক দোকানে নকল পানীয় পাওয়া গেলে দুই হাজার টাকা এবং আরেক দোকানে নিষিদ্ধ হাইকো কোম্পানির কেওড়া জল বিক্রির দায়ে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ উপস্থিত ক্রেতাদের সতর্ক করে বলেন, কেওড়া জল নিষিদ্ধ পণ্য। এটি মৃতদেহের ময়নাতদন্তে এসিড হিসেবে ব্যবহৃত হয় এবং মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। রমজান মাসজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ