মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

বিমানের শিডিউল বিপর্যয় : ১০ ফ্লাইট বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিমান সংকটের কারণে চরম শিডিউল বিপর্যয়ে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মিয়ানমারের ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে ড্যাশ-৮ কিউ ৪০০ মডেলের একটি বিমান বিধ্বস্ত হওয়ায় এই সংকট দেখা দিয়েছে।

যার ফলে আজ শুক্রবার (১০ মে) ও আগামীকাল শনিবার (১১ মে) মিলে আরো ৭টি ফ্লাইট বাতিল করা হলো। এ নিয়ে মোট ১০টি ফ্লাইট বাতিল করতে হয়েছে কর্তৃপক্ষকে।

উড়োজাহাজ সংকট দেখা দেওয়ায় এবার ঈদুল ফিতরে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।

মিয়ানমারে বিধ্বস্ত ড্যাশ ৮ কিউ ৪০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা থেকে সৈয়দপুর, রাজশাহী, বরিশাল, যশোর এবং সিলেট, চট্টগ্রাম ও কক্সবাজার রুটে বোয়িং ৭৮৭, ৭৭৭ ও ৭৩৭ উড়োজাহাজ ব্যবহার করা হয়।

বিমানের বহরে ১৩ টি উড়োজাহাজ রয়েছে। এরমধ্যে দু’টি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার, চারটি বোয়িং ৭৭৭-৩০০, চারটি ৭৩৭-৮০০ ও তিনটি ড্যাশ-৮ উড়োজাহাজ। তবে বহরে থাকা একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ মেরামতের জন্য গ্রাউন্ডেড রয়েছে। এছাড়া মিয়ানমারে সংঘটিত দুর্ঘটনায় বিকল হলো একটি ড্যাশ-৮ উড়োজাহাজ।

বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন ফারহাত হাসান জামিল গণমাধ্যমকে জানান, প্রতিটি উড়োজাহাজের নির্ধারিত শিডিউল থাকে। এতো স্বল্প সময়ে উড়োজাহাজ সংগ্রহ করাও সহজ নয়। তারপরও সংকট নিরসনে কাজ করা হচ্ছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ