মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

রাজধানীর খিলক্ষেতে শিশুসহ ২৩ রোহিঙ্গা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর খিলক্ষেতের মধ্যপাড়ার একটি বাসা থেকে আজ শুক্রবার (১০ মে) শিশুসহ ২৩ রোহিঙ্গাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতদের মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।

আজ ভোরে ওই বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় ওই বাসার মালিকের ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর জানান, শুক্রবার ভোরে ডিবির একটি টিম মধ্যপাড়ার একটি বাসায় অভিযান চালিয়ে শিশুসহ ২৩ রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই বাসার মালিকের ছেলেকেও আটক করা হয়েছে। আটক সবাইকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে বলে জানান ওসি মুস্তাফিজুর।

তবে তাদেরকে কেনো আটক করা হয়েছে এ ব্যাপারে এখনো কোনো কারণ দর্শানো হয়নি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ